• Home
  • About Me
  • Books
  • Awards & Recognitions
  • Photo Gallery
      • Back
      • Creative Writing- A Journey Together
      • India beyond the Metros
      • The Narmada Diary
      • Literary Events
      • Sharatchandra'a Home, Panitras Samtaber, West Bengal
  • Blog
  • Web Links
      • Back
      • Posts
          • Back
          • Various Writings
          • প্লাবন জল (Plaban Jal)
          • লিখতে লিখতে অথৈ দূর (Likhte Likhte Athoi Door)
          • চলন বিল (Chalon Bil)
      • Video Links
      • Instagram Links
      • Interviews
      • Book Reviews
          • Back
          • English
          • Bangla
      • Book Introductions
      • News & Reports
  1. You are here:  
  2. Home
  3. Blog

বলো তুমি দেবী নও

হাসো, হেসে বলো তুমি দেবী নও,তুমি এক সামান্যা মানবী
এই জন্মের মতো চুকে যাক পলে পলে দাহ, আকিঞ্চন!
বলো, তুমি স্বপ্ন নও, মর্মর, মৎস্যনারী, ইম্পাহানি মায়া।
চাঁদের কেয়ূর পরা নও তুমি কুন্দশুভ্র রাত।

Details
Published: 10 August 2020

[ View more ]

ব্রেল

অন্ধকার ঠেলে তুমি শুতে যাও, অন্ধকারে জাগো
অন্ধকারে রুটি গড়ো, অন্ধকারে মেয়ের বিনুনি
চারের বি বাস আর অফিসের সিঁড়ি, অন্ধকারে
অথচ আলোর তেষ্টা কোনওদিন ছাড়েনি তোমাকে।

Details
Published: 10 August 2020

[ View more ]

দিন যায়

স্তব্ধতার গর্ভজলঃ এখানে কবিতা বেড়ে ওঠে
এখানে দেয়ালা করে, অকালে ঘুমিয়ে যায় রোজ
একদিন জরায়ুর চেয়ে বড় হয়ে, রৌদ্র হয়ে গেলে
ধুলোমাখা পথ আসে কবিতার নাড়ি কেটে দিতে

Details
Published: 10 August 2020

[ View more ]

সাঁজোয়া বাহিনী যায়

সুন্দর, তুমি এরকমই থেকো, বদলে যেওনা
সুন্দর, যদি নগর মাড়িয়ে সাঁজোয়া বাহিনী যায়
পথেই স্ফুরিত রক্তের দাগে মিশে যায় রাঙাধুলি
যদি নদীখাত জ্বলে যায় অনাবৃষ্টিতে, যদি
অসময়ে ত্যাগ করে চলে যায় আমাকে, আমারই ছায়া।

Details
Published: 10 August 2020

[ View more ]

সূর্য ডোবা দেখতে গিয়ে

সেই মেয়েটি হারিয়ে গেছে সিঁথির মোড়ে
সূর্য-ডোবা দেখতে গিয়ে। সেই মেয়েটি
ক্রন্দসী-তীর ছাড়িয়ে গেছে মেঘান্তরে।
ঘাসের ঘুঙুর লোটায় পায়ের। রুপোর কাঠি

শিয়র বাগে। কে আর তাকে মধ্যরাতে
জাগায়, সে তো ছাপিয়ে গেছে এই সময়ের
দ্বন্দ্ব-দোলন। বনের দু'হাত জ্যোৎস্না-পাতে
পিছল, তাকে ডাকতে পিছু শঙ্কা পথের।

Details
Published: 10 August 2020

[ View more ]

কে বাঁচিতে চায়

অন্ধকারে ডুবে আছে মাতঙ্গিনী হাজরার গাঁ
ডুবে আছে নদীজল, রাঙা সূর্য, পাখির কাকলি
এদিকে এসেছে খুঁটি নির্বাচনে, আলো জ্বলে নাই।

Details
Published: 18 July 2020

[ View more ]

পাখি ডাকে

পাখি ডাকে
               বেলা-অবেলায়
দিনের কুহর থেকে
                            ভাঙা-দেয়ালায়
                                         পাখি ডাকে।

Details
Published: 27 June 2020

[ View more ]

সীতা

আমাকে ছিঁড়লে তুমি কবিতাই পাবে
হাতে লেগে থাকবে দীর্ঘ রেণু
উড়তে পারবে না আর তবু কবিতারা
বইয়ের পাতার মধ্যে শুয়ে থাকবে
খসে পড়বে শীতকালে, সূক্ষ্ম রক্তহীন

Details
Published: 08 April 2020

[ View more ]

আজ বাজো

আজ বাজো, আজ কেউ জেগে নেই দিনের শিয়রে
সূর্য নেমে গেছে বাঁশবনে, ক্ষুধার্ত গ্রামের
দু'একটি উনুনের কূট ধোঁওয়া সন্ধ্যায় জড়ানো
গোরস্থানে দীপ নেই, বৃষ্টি ভেজা ঘাসের কাঁথায়
ঢেকে গেছে গঞ্জের সোপান, আজ বাজো

Details
Published: 08 April 2020

[ View more ]

আয়না মাতৃসমা

১

আয়না মাতৃসমা কী দেখেছ হৃদয়ে আমার
কেন চেয়ে থাক মুখে, সাদা প্রতিবিম্বহীনা
তোমার পারদ কবে খসে পড়ে গেছে
তুমি কি জান না, আর কিছুই ধরে না ওই বুকে।

Details
Published: 08 April 2020

[ View more ]

Page 2 of 3

  • 1
  • 2
  • 3

Related Posts

  • সূর্য ডোবা দেখতে গিয়ে

    সেই মেয়েটি হারিয়ে গেছে সিঁথির মোড়েসূর্য-ডোবা দেখতে গিয়ে। সেই মেয়েটিক্রন্দসী-তীর ছাড়িয়ে গেছে...

  • আয়না মাতৃসমা

    ১ আয়না মাতৃসমা কী দেখেছ হৃদয়ে আমারকেন চেয়ে থাক মুখে, সাদা প্রতিবিম্বহীনাতোমার পারদ কবে খসে পড়ে গেছেতুমি...

  • আজ বাজো

    আজ বাজো, আজ কেউ জেগে নেই দিনের শিয়রেসূর্য নেমে গেছে বাঁশবনে, ক্ষুধার্ত গ্রামেরদু'একটি উনুনের কূট...

© 2019 - 2026 Anita Agnihotri
Developed and Maintained by Argentum Web Solutions